গজনিকে তালেবানমুক্ত ঘোষণা আফগান কর্তৃপক্ষের

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ১০:১৭আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১০:২৪
image

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি শহর থেকে তালেবান যোদ্ধাদের সম্পূর্ণভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমাদ জাভিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এবিসি নিউজের খবরে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, চিরুনি অভিযানে তাদের শহরছাড়া করা হয়েছে। এখন শহরের আশপাশে তালেবান যোদ্ধাদের বিরদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।  
গজনিকে তালেবানমুক্ত ঘোষণা আফগান কর্তৃপক্ষের

গত ১০ আগস্ট (শুক্রবার) ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর গজনিতে তালেবান হামলা শুরু করলে এর ওপর আফগান সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায়। গজনি শহরে নিয়ন্ত্রণ জোরালো করতে মঙ্গলবার পাল্টা হামলা জোরালো করে আফগান বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র নাসারাত রহিমি এক পর্যায়ে জানান, গজনির প্রতিটি ইঞ্চিতে পালিয়ে থাকা তালেবান সদস্যদের খুঁজে বেড়ানো হচ্ছে। এবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমাদ জাভিদ সাঁড়াশি অভিযানে শহরটিকে তালেবানমুক্ত করার দাবি করে বললেন, কয়েকদিনের সংঘর্ষে অন্তত ৩২৬ তালেবান যোদ্ধা প্রাণ হারিয়েছে। তিনি জানান, সংঘর্ষে ক্রসফায়ারে পড়ে ৩০ থেকে ৪০ জন বেসামরিক আফগান নাগরিক নিহত হন। তবে ওই মুখপাত্র তালেবানের বিরুদ্ধে সংঘর্ষে নিহত সরকারি নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাননি। জাভিদ দাবি করেন, সরকারের নিয়ন্ত্রণ জোরালো হওয়ার পর গজনি শহরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে ।

যু্ক্তরাজ্যের টাইম ম্যাগাজিনের মঙ্গলবারের খবরে বলা হয়, গজনিতে পাঁচদিনের লড়াইয়ে শহর ছেড়ে পালিয়েছে শত শত মানুষ। পাঁচদিনের লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর প্রায় ১০০ সদস্য ছাড়াও ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শহরটি প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের বাস।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম