কেরালায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১০:১৮আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১০:২৪

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় তীব্র বর্ষণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। গত এক শতাব্দীতে এমন ভয়াবহ বন্যা দেখেনি রাজ্যটি। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত দেড় লাখ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কেরালায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬ ভারতের কেরালায় গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। স্কুল, কলেজ, সরকারি দফতর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকার জানায়, নিহতের বেশিরভাগেই ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছেন। আগামী ২৬ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

বন্যার ফলে চারদিনের জন্য বন্ধ রয়েছে কোচি বিমানবন্দর। বুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সেখানকার বিমান পরিষেবা। রানওয়ে পুরোপুরি পানির নিচে। ফলে কোনও বিমান উঠানামা করতে পারছে না। বেশকিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে অবতরণ করানো হচ্ছে। তবে তা সংখ্যায় বেশ কম। রেল লাইনের অবস্থাও একই রকম

বানভাসি মানুষের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা নিজেদের জমি ও ঘর দুটোই হারিয়েছেন তাদের মোট ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এরমধ্যে ৬ লাখ টাকা জমি কেনার এবং ৪ লক্ষ টাকা বাড়ি বানানোর। বন্যার্তদের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গিয়েছে তাদের বিনামূল্যে নথি তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন

উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দলীয়ভাবেও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম