শহিদুল আলমের মুক্তি চায় ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১২:০৩আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১২:১১
image

কারাগারে আটক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের শারীরিক অবস্থা ও নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ জানিয়েছে অলাভজনক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি । সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তাকে বিশ্বের আলোকচিত্রী সম্প্রদায়ের উজ্জ্বল নক্ষত্র আখ্যা দিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়েছে।
শহিদুল আলমের মুক্তি চায় ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি

উল্লেখ্য, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টা পর ঢাকার বাসা থেকে শহিদুল আলমকে আটক করা হয়। সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে শহিদুল আলমকে রিমান্ডে পাঠানো হয় এবং এখন তিনি কারাগারে আছেন।
শহিদুল আলমকে স্বনামধন্য আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী আখ্যা দিয়ে ন্যাশনাল জিয়োগ্রাফিক-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘শহিদুলের শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আলোকচিত্রী সম্প্রদায়ের উজ্জ্বল নক্ষত্র শহিদুল তার নিজ দেশেই আটক রয়েছেন। শহিদুলকে আটক রাখার ঘটনায় উদ্বিগ্ন বিশ্বের অন্যদের পাশাপাশি আমরাও অবিলম্বে তার নিরাপদ ও আশু মুক্তির দাবির সঙ্গে সংহতি জানাচ্ছি।’
ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বৈজ্ঞানিক ও শিক্ষামূলক গবেষণা প্রতিষ্ঠান। এটি বিশ্বের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠান, যারা ভূগোল, প্রত্নতত্ত্ব, এবং প্রকৃতি বিজ্ঞান নিয়ে কাজ করে। পরিবেশগত ও ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ আন্দোলন, মানব সভ্যতা ও সংস্কৃতির ওপর গবেষণা, ও বিশ্ব ইতিহাস নিয়েও কাজ করে সংস্থাটি। বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংস্থা, নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে লেখক-শিল্পি-বুদ্ধিজীবী, আলোকচিত্র বিষয়ক বিভিন্ন স্বনামধন্য ব্যক্তি ও সংগঠনের ধারাবাহিকতায় তারা শহিদুলের মুক্তির দাবি তুললেন।
এরআগে শহিদুলের মুক্তির দাবিতে সবশেষ বিবৃতি দিয়েছেন মানবাধিকার সুরক্ষাকর্মীদের পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত মাইকেল ফর্স্ট, মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা ও প্রসারবিষয়ক বিশেষ দূত ডেভিড কি এবং নির্বিচারে আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সভাপতি-দূত সিউং-ফিল হং। বিবৃতিতে মানবাধিকার বিশেষজ্ঞরা তাদের বিবৃতিতে বলেছেন ‘আমরা অবিলম্বে শহিদুল আলমের মুক্তি এবং নির্যাতনের সব ঘটনায় দ্রুত, কার্যকর ও পক্ষপাতহীন তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’
মার্কিন ভাষাবিদ ও রাজনীতি বিশ্লেষক নোম চমস্কি, ভারতীয় লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়সহ বিশ্বের খ্যাতনামা লেখক-সাংবাদিক-শিল্পীরা তাকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাংবাদিকতার সুরক্ষা, মানবাধিকার ও আলোকচিত্র সংশ্লিষ্ট বেশকিছু সংগঠনের পক্ষ থেকেও তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মুক্তির দাবিতে এবার খোলাচিঠি লিখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিসসহ ১৩ জন বরেণ্য ব্যক্তি।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম