ব্রিটেনে বাংলাদেশি নারী‌দের শাক-সবজি চাষের উ‌দ্যোগ

মুন‌জের আহমদ চৌধুরী,যুক্তরাজ্য
১৯ আগস্ট ২০১৮, ০৭:২০আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০৭:২৬

ব্রিটেনে বাংলাদেশি নারীদের একটি সংগঠন শাক সবজির চাষের প্রকল্প শুরুর উদ্যোগ নিয়েছেন।  দ্য মৌলসকুব বাংলাদেশি উইমেন্স গ্রুপ নামের সংগঠনটির সদস্যরা ইতোমধ্যেই  পূর্ব লন্ডনের স্পিটারফিন্ডসের গার্ডেনিং ক্লাব দ্য কোরিয়ান্ডার পরিদর্শন করে চাষাবাদ সম্পর্কে ধারণা নিয়ে‌ছেন। উদ্যোগটিতে সহায়তা করছে লন্ডনের নিকটবর্তী হোভ ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ট্রাস্ট ফর ডেভেল‌পিং কমিউনিটিস(টিডিসি)।

ব্রিটেনে বাংলাদেশি নারী‌দের শাক-সবজি চাষের উ‌দ্যোগ কোরিয়ান্ডার ক্লাবের প্রতিষ্ঠাতা লুৎফুন হোসেনের সাথে প্রকল্পটি কিভাবে কাজ করবে এবং এর মাধ্যমে কিভাবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করা সম্ভব সে ব্যাপারে শিখছেন নারী উদ্যোক্তারা।

মৌলসকুব বাংলাদেশি উইমেন্স ক্লাবের সমন্বয়কারী মিশুনা কিবরিয়ার জন্ম ও বেড়ে ওঠা ‌ব্রিটেনে। তিনি বলেন, ‘লন্ডন শহরের মাঝখানে একটি সবজির বাগান আমাদের চমকে দিয়েছে। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সব সবজির চাষ চলছে। সবজি চাষের ধারণা ও প্রকল্পটি দারুণভাবে উদ্বুদ্ধ করেছে আমাদের।’

‌টিডিসির উন্নয়ন কর্মী রতনা জান বিবি বলেন, ব্রাইটনে এরকম একটি বাগান করার ব্যাপারে গ্রীস্মকালীন ছুটির পর আমরা উদ্যোগ নেব।

উল্লেখ্য, লন্ডনসহ ব্রিটেন ও ইউরোপের বিভিন্নস্থানে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের বাড়ির পেছনের এক‌ চিলতে বাগানে তৈরি করেছেন। সেখানে ফুল ও শাক সবজির চাষ করছেন তারা। এসব শখের বাগান নিয়ে ব্রিটেনের টিভি ও সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে দলগতভাবে বাংলাদেশি নারীদের শাক সবজির বাগান করার উদ্যোগ এটিই প্রথম।

 

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম