নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৯

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ০৯:১৭আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০৯:২৩

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে জঙ্গি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। বেঁচে যাওয়া একজনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৯

বার্তা সংস্থাটি জানায়, রবিবার গভীর রাতের দিকে এই হামলা চালানো হয়। নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়শই হামলা চালিয়ে থাকে। সরকার তাদের দমন করার চেষ্টা করলেও বিগত মাসগুলোতে জঙ্গি হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বারবার পরাজিত হচ্ছে সেনাবাহিনী।

বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে রাত ২টার সময় এই হামলা চালানো হয়। হামলায় বেঁচে যান আবাচা ওমর নামে এক নাইজেরীয়। তবে জঙ্গিরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ওমর বলেন, তিনি ১৯জনকে নিহত হতে দেখেছেন। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিলো। তবে এক ত্রাণকর্মীর দাবি, এই হামলায় ৬৩ জন নিহত হয়েছেন।

হামলার তিন দিন আগেই জঙ্গিদের গ্রামটিতে দেখা গিয়েছিলো বলে জানা যায়অ ওমরের অভিযোগ, স্থানীয়রা সেনাবাহিনীকে সতর্ক করে দিলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম