প্রধানমন্ত্রী নয়, সামরিক সচিবের বাসভবনে থাকবেন ইমরান

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১৬:৪৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৬:৫৫
image

প্রধানমন্ত্রীর বাসভবন নয়, সামরিক সচিবের জন্য নির্ধারিত বাসভবনে থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (১৯ আগস্ট) ইমরান নিজে এ ঘোষণা দেন। ২৫ জুলাইয়ের নির্বাচনে বিজয়ী হওয়ার পর উদ্বোধনী ভাষণে নিজের ও দেশের ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। 

ইমরান খান
‘প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ জন গৃহকর্মী ও ৮০টি গাড়ি রয়েছে। প্রধানমন্ত্রী মানে আমার জন্য ৩৩টি বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করা আছে। আমাদের জন্য হেলিকপ্টার আছে, বিমান আছে। আমাদের বড় বড় গভর্নর হাউস আছে এবং সবগুলোর বিলাসবহুল। একদিকে আমাদের জনগণের জন্য খরচ করার মতো অর্থ নেই, অন্যদিকে আমাদের উপনিবেশিক মনিবরা যেভাবে জীবন কাটাতেন, সেরকম করে এক শ্রেণির মানুষ বিলাসবহুল জীবন কাটাচ্ছে।’

কিভাবে ব্যয় কমাবেন, সে ব্যাপারে ইমরান খান বলেন, ‘আমি ৫২৪ জন গৃহকর্মীর মধ্যে আমি দুইজনকে আমার সঙ্গে রাখথব্ আমি তিনটি শয়নকক্ষ বিশিষ্ট এক বাড়িতে থাকব। আমাকে দুইটি গাড়ি রাখতে হবে কারণ গোয়েন্দা সংস্থাগুলো আমাকে সতর্ক করে বলেছে যে আমার জীবননাশের হুমকি আছে।’

পিটিআই নেতার দাবি, তিনি বানিগালায় অবস্থিত নিজের বাড়িতেই থাকতে চেয়েছিলেন। কিন্তু সেখানে থাকলে জীবননাশের হুমকি আছে বলে সতর্ক করেছে নিরাপত্তা সংস্থাগুলো। ইমরান বলেন, বানিগালা থেকে বের হতে না হলে তা আমার জন্য ভালো হতো, কিন্তু আমি তা করতে বাধ্য হচ্ছি।’

পাকিস্তানের নতুন এ প্রধানমন্ত্রী জানান, বাকি বুলেটপ্রুফ গাড়িগুলো নিলামে তোলা হবে। তিনি আরও বলেন, ‘আমি আশা করি সবগুলো সরকারি বাড়ি যতটা সম্ভব সাদাসিধে রাখা হবে।’

সরকারের উচ্চ পদে আসীন থাকা ব্যক্তিদের খরচের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন আমরা কিভাবে জীবন-যাপন করি। দেখুন, প্রধানমন্ত্রীরা বিদেশ সফরে কত খরচ করে? তারা ৬৫০ মিলিয়ন রুপি কোথায় খরচ করেন? স্পিকার তার জন্য বরাদ্দকৃত ১৬০ মিলিয়ন রুপি কোথায় খরচ করেন? তারা কি জমি জয় করতে বিদেশে যাচ্ছেন?’ সূত্র: পিটিআই

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম