চেচনিয়ায় রুশ পুলিশের ওপর ধারাবাহিক হামলা, নিহত ৫

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ০২:২৬আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০২:৩০

রাশিয়ার স্বায়ত্ত্বশাসিত অঞ্চল চেচনিয়ায় ধারাবাহিক হামলার শিকার হয়েছে রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার এসব হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত ও ৫ হামলাকারী নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আইএসআই হামলার দায় স্বীকার করলেও কোনও প্রমাণ সরবরাহ করতে পারেনি। হামলার সময়ে সৌদি আরব সফরে থাকা চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ বলেছেন, মুসলমানদের পবিত্র ঈদুল আজহাকে নস্যাৎ করতে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চেচনিয়ার রাজধানী গ্রজনির একটি ঘটনাস্থলে পুলিশের তল্লাশি
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০’র দশকে চেচনিয়ার বিরুদ্ধে দুইবার যুদ্ধে জড়িয়েছে রাশিয়া। পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির স্বায়ত্ত্বশাসনের আওতা বাড়ায় মস্কো। রয়টার্স বলছে, বৃহত্তর উত্তর ককাসীয় অঞ্চলটিতে বেকারত্ব আর দুর্নীতির কারণে সেখানকার অনেক তরুণ চরমপন্থী ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকলেও এই ধরনের হামলার ঘটনা তুলনামুলক বিরল।।

রাশিয়ার তদন্তকারীরা রয়টার্সকে বলেছেন, চেচনিয়ার সালিনস্কি জেলার সালি শহরের একটি পুলিশ স্টেশনে দুই হামলাকারী ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে ওই দুই হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হয়েছে।

পৃথক আরেকটি হামলার ঘটনা ঘটে চেচনিয়ার রাজধানী গ্রজনির অদূরে মেস্কার-উর্ট গ্রামে। সেখানে পুলিশের একটি তল্লাশি চৌকিতে পিঠে ব্যাগ নিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় এক তরুণ। সৌদি আরবে থাকা প্রেসিডেন্ট কাদিরভ সামাজিক যোগাযোগমাধ্যমে তার অফিসিয়াল পাতায় জানিয়েছেন, এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আর বেঁচে গেছে ওই হামলাকারী। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া রাজধানী গ্রজনিতে একটি মার্সিডিজ গাড়ি দিয়ে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা হলে চালককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। তদন্তকারীরা বলছেন, গাড়ির চালক নিহত হয়েছে।

সালি শহরে অপর এক ঘটনায় দুই হামলাকারী গ্যাসের পাত্র বোঝাই ট্রাক উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারা বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রমজান কাদিরভের মুখপাত্র আলভি কারিমভ। স্থানীয় কোমারসান্ট এফএম রেডিওকে তিনি জানান, ওই ঘটনার পর পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে।

এছাড়া গ্রজনির পারভিয়োমায়াস্কায়া ও ইসায়েভ সড়কের সংযোগস্থলে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার কথা বলা হলেও এনিয়ে কোনও মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির স্বরাষ্ট্রমন্ত্রী রুসলান আলখানোভ বলেছেন, হামলাকারীরা চেচনিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে তবে তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। তার দাবি কোনও পুলিশ কর্মকর্তা এসব হামলায় নিহত হয়নি।

আল জাজিরা বলেছে, বিচ্ছিন্নতা হতে চাওয়া অঞ্চলটির সঙ্গে দুইবার যুদ্ধের পর পুনর্গঠনে বিপুল বরাদ্দ দিয়ে সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে কাদিরভের ওপরই ভরসা করে মস্কো। তবে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো কাদিরভের বিরুদ্ধে বিনাবিচারে আটক ও পুলিশ দিয়ে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ অহরহ তুলে থাকে। দেশটির কোনও কোনও বিদ্রোহী গ্রুপের সঙ্গে আইএসআই’র সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা।

অঞ্চলটির তথ্যমন্ত্রী ডিজামবুলাট উমারভ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন সোমবারের হামলাকারীদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে। তিনি বলেন, এই অঞ্চলে সমর্থক নিয়োগ দিতে আইএসআই ক্রমাগতভাবে তরুণদের দিকে ঝুঁকছে।

 

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম