ঈদের দিনে দেশের কৃষকদের জন্য প্রার্থনা অস্ট্রেলীয় মুসলিমদের

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৮, ১৩:৩৬আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৩:৪৪
image

খরাকবলিত অস্ট্রেলিয়ায় ঈদের দিনে মুসলিমরা প্রার্থনা করেছেন সে দেশের কৃষকদের স্বার্থে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী সিডনির বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে এসে সমাবেশ করেছে কৃষকসহ খরার কবলে পড়া দেশবাসীর জন্য। দুর্গত কৃষকদের জন্য তহবিলও সংগ্রহ করেছেন তারা।
ঈদের দিনে দেশের কৃষকদের জন্য প্রার্থনা অস্ট্রেলীয় মুসলিমদের

স্মরণকালের ভয়াবহ খরার কবলে পড়েছে অস্ট্রেলিয়া। বিবিসির খবর থেকে জানা গেছে, খরায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্যদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে এবং দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করতে ১৬টি মসজিদ থেকে প্রায় ৩০ হাজার মুসলিম একত্রিত হয়ে সমাবেশ করেছে।

লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন- এলএমএ’র আয়োজনে পশ্চিম সিডনির লাকেম্বা মসজিদে ওই কর্মসূচি পালিত হয়। সংস্থাটির প্রেসিডেন্ট সামিয়ার দানদান বিবিসিকে বলেন, ‘অস্ট্রেলিয়ার একটি সম্প্রদায় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাদের জন্য সত্যিই তা দরকার। ঐক্য জোরালো করা আর দুর্গতদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর এটাই মোক্ষম সময়।’

অস্ট্রেলিয়ার খরায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। পানির দুষ্প্রাপ্যতা তাদের ফসল উৎপাদন ভয়াবহভাবে ব্যহত করছে। দেশটি ‘খরার দেশ’-এ রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এরইমধ্যে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিনে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন মুসলিমরা।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম