আফগানিস্তানে নির্বাচন অফিসে আত্মঘাতী হামলায় তিনজন নিহত

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৮, ১৯:২৬আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ২৩:৫৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর জালালাবাদে নির্বাচন অফিসের সামনে একটি প্রতিবাদ সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। দেশটিতে আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রার্থীতা বাতিলের প্রতিবাদে একজন প্রার্থীর সমর্থকরা সমাবেশ করছিলেন। অবৈধ সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবারের ওই হামলায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনও পক্ষ হামলায় দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে নির্বাচন অফিসে আত্মঘাতী হামলায় তিনজন নিহত

নানগারহার প্রদেশের গর্ভনের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, অযোগ্য প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশন অফিস বন্ধ করার চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, ‘জঙ্গি আক্রমণের লক্ষ্য হতে পারে বলে সতর্ক করে দিয়ে আমরা বিক্ষোভকারীদের বিক্ষোভ বন্ধ করার অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমাদের কথা শোনেননি।’

এই মাসেই আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি নির্বাচন অফিসে আত্মঘাতী হামলা চালানো হয়। সেখানেও ৩৫ জন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার প্রতিবাদের তাদের সমর্থকরা জড়ো হয়েছিলেন। ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এমনিতেই নির্বাচন নিয়ে হুমকি দেখা দিয়েছে। তার ওপর জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তারা নির্বাচন ঠেকানোর জন্য বিক্ষোভ শুরু করেছেন। আফগান তালেবানদের পক্ষ থেকে আগামী অক্টোবরের নির্বাচনে ভোট না দিতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।

 

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম