মেক্সিকোর সঙ্গে শিগগিরই বড় চুক্তি হতে যাচ্ছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৮, ২১:৩৪আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ২১:৪৪

মেক্সিকোর সঙ্গে খুব শিগগিরই একটি ‘বড় বাণিজ্য চুক্তি’ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় এই তথ্য জানান তিনি।

মেক্সিকোর সঙ্গে শিগগিরই বড় চুক্তি হতে যাচ্ছে: ট্রাম্প

ট্রাম্প লিখেছেন, ‘মেক্সিকোর সঙ্গে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। নতুন ও পুরাতন সরকারে কিছু সত্যিকারের ভাল মানুষ আছেন। তারা সবাই একসঙ্গে কাজ করছেন।’ তিনি আরও লিখেছেন, ‘খুব দ্রুতই মেক্সিকোর সঙ্গে একটি বড় চুক্তি হতে পারে।’

উত্তর আমেরিকান মুক্তি বাণিজ্য চুক্তি-নাফটা’র সংস্কার করার জন্য যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দ্বি-পাক্ষিক আলোচনা করে যাচ্ছে। চুক্তির অন্যতম অংশীদার হিসেবে রয়েছে কানাডা। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার আলোচনায় মোটরগাড়ি শিল্প সংক্রান্ত আইনগুলো নিয়ে আলোচনা চলছে। ট্রাম্পও ২৪ বছরের পুরোনো চুক্তিটির এই দিকটি সামনে রেখেই সংস্কারের দাবি জানিয়ে আসছেন। তার মতে, চুক্তির বিধানগুলো মার্কিন শ্রমিকদের জন্য বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প এক বছরের বেশি সময় ধরে নাফটা চুক্তির সংস্কারের দাবি জানিয়ে আসছেন। তার অভিযোগ, চুক্তিটির ফলে মার্কিন শ্রমিক ও উৎপাদনকারীদের চেয়ে মেক্সিকো বেশি লাভবান হচ্ছে। ট্রাম্প নির্বাচনি প্রচারণায়ও বিষয়টিকে প্রধান প্রতিশ্রুতিগুলোর একটি হিসেবে রেখেছিলেন। চুক্তিটি সংস্কার না করা হলে তা থেকে বের হয়ে আসার হুমকিও দিয়েছিলেন তিনি। সূত্র: রয়টার্স।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম