কক্সবাজারে আরও এক বছর থাকছে মালয়েশীয় হাসপাতাল

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ১৮:৩৩আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২১:৫৬

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে মালয়েশিয়া নির্মিত হাসপাতালের কার্যক্রম আরও একবছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মালয়েশীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মালায়অনলাইন।

কক্সবাজারে আরও এক বছর থাকছে মালয়েশীয় হাসপাতাল

গত বছর ২৫ আগস্ট রাখাইনে আরসা সেনাদের হামলার পর রোহিঙ্গাদের ওপর পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ অভিযান জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এসময় রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় জাতিসংঘসহ অনেক দেশ। মালয়েশিয়া একটি হাসপাতাল নির্মাণ করে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু জানান, গত বছরের শেষ দিকে কার্যক্রম শুরু করা মালয়েশিয়ান ফিল্ড হাসপাতালটির চলতি বছর ৩১ ডিসেম্বর কার্যক্রম শেষ হওয়ার কথা ছিলো। তবে তারা এই মেয়াদ বাড়াতে চান।

মাসিক এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‌এই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাই আমাদের ঔষধ, পরিবহন ও অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেছে। পানির ফিল্টার ও পাম্পও সরবরাহ করেছে তারা। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলীয় সরকার এই হাসপতাল পরিচালনায় সহায়তা করবে বলে জানিয়েছে।  

হাসপাতালের কার্যক্রমের ব্যাপারে বাংলাদেশের সঙ্গেও কথা হচ্ছে বলেও জানান তিনি। 

/এমএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম