বিজেপি নেতার মদ্যপ পুত্রের গাড়িচাপায় ভারতে দুই শ্রমিক নিহত

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৩

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের ফুটপাতে ঘুমিয়ে থাকা চার শ্রমিকের ওপর দিয়ে দ্রুতগামী একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ওই ঘটনায় দুই শ্রমিক নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গাড়িটি চালানো স্থানীয় এক বিজেপি নেতার পুত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনার সময়ে মদ্যপ ছিল ওই চালক। ঘটনাস্থলে আটক গাড়িটি চালাচ্ছিলেন বিজেপি নেতার ছেলে

স্থানীয় পুলিশ কর্মকর্তা নরেন্দ্র বলেছেন, গতকাল গাড়িটি ফুটপাতে ঘুমন্ত মানুষের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। চারজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে আমাদের জানানো হয়েছে তাদরে মধ্যে দুইজন মারা গেছে।

অভিযুক্ত চালক হিসেবে আটক হয়েছেন ৩৫ বছর বয়সী ভারত ভুষণ মিনা। ওই সময়ে তিনি মাতাল ছিলেন। তার রক্তে বৈধ মাত্রার চেয়ে নয়গুণ বেশি মাত্রার অ্যালকোহল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের সঙ্গে থাকা বন্ধুরাও মদ পান করেছিলেন। তাদের গাড়িটি প্রথমে গান্ধী নগর রেলওয়ে স্টেশনের ফ্লাইওভারের নিচের রাস্তার ফুটপাতে আঘাত করে। ওই সময়ে গাড়িটির চালক পালানোর চেষ্টা করে গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং ঘুমন্ত মানুষের ওপরে চালিয়ে দেন।

ভারতের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অ্যালকোহলের প্রভাবে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ এনেছে। গাড়িটি ভারতের বাবা বদরি নারায়ণ মিনার নামের নিবন্ধিত। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কিষাণ মোর্চার নেতা বদরি নারায়ণ মিনা। ঘটনার পর পাওয়া ফুটেজে দেখা গেছে গাড়িটির পিছনের জানালায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ’র গৌরবযাত্রার পোস্টার সাঁটানো রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক