ইরাকে শিয়াদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৬

আত্মরক্ষার্থে ও হামলা প্রতিহত করতে ইরাকে শিয়াদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। ইরাকি কর্মকর্তা ও পশ্চিমা কয়েকটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ইরাকে শিয়াদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। গত মে মাসে ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। এখন সেসব নিষেধাজ্ঞাই আবার আরোপ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেহরানের বিরোধ বেড়েছে।

এখন আবার ইরাকে অস্ত্র সরবরাহের কথা শোনা যাচ্ছে। রয়টার্স দাবি করে, হামলার শিকার হলে যেন ইরাকের শিয়ারা তা প্রতিহত করতে পারে সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে ইরান। ইরানের এক কর্মকর্থা বলেন, ‘খুব বেশি ক্ষেপণাস্ত্র পাঠানো হয়নি। কয়েকটি। ইরাককে ক্ষেপণাস্ত্র দেয়ার যুক্তি হচ্ছে, ইরান যদি ভবিষ্যতে আক্রমণের শিকার হয়। ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি না। মাত্র দুই ডজন। তবে প্রয়োজন হলে এর সংখ্যা বাড়ানো হবে।’

এর আগেও ইরান দাবি করেছিলো তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প একদমই আত্মরক্ষামূলক।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম