ফিলিপাইনে বন্দুকধারীর হামলা, নিহত ৬

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪১

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ছয় গ্রামবাসী নিহত হয়েছে। ফিলিপিনো এক ব্যবসায়ী দম্পতিকে অপহরণ করার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে তারা প্রাণ হারান। শনিবার দেশটির পুলিশ কর্মকর্তার বরাতে একথা জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

ফিলিপাইনে বন্দুকধারীর হামলা, নিহত ৬ জাম্বোয়াঙ্গা ডেল নর্তি প্রাদেশিক পুলিশের কর্মকর্তা ইদউয়িন ডি ওকাম্পো জানান, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে প্রদেশটির সিরাওয়াই শহরের উপকূলীয় গ্রামের ওই দম্পতির বাড়িতে বন্দুকধারীরা ঢুকে পড়ে এবং তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ডি ওকাম্পো জানান, ঘটনার সময় এক প্রতিবেশী তাদেরকে উদ্ধারে এগিয়ে আসলে অপহরণকারীদের গুলিতে সে নিহত হয়। লোকটি সামরিক বাহিনীর মিলিশিয়া ফোর্সের সদস্য ছিল। এছাড়া আরও পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ক্রসফায়ারে এক শিশুও আহত হয়েছে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, অপহৃত এ দম্পতিকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। চলতি বছরে সিরাওয়াই শহরে এটি ছিল দ্বিতীয় অপহরণের ঘটনা। এ বছরের গোড়ার দিকে শহরটিতে একই পরিবারের ছয়জনকে অপহরণ করা হয়েছিল। পরে তাদেরকে সুলু প্রদেশ থেকে উদ্ধার করা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম