কলেরা ঝুঁকিতে ইরাক থেকে খাদ্যদ্রব্য আমদানি বন্ধ কুয়েতের

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৯

ইরাকে কলেরার মহামারির পর দেশটি থেকে খাদ্যদ্রব্য আমদানি নিষিদ্ধ করেছে কুয়েত। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-রাই। ওই সূত্র জানায়, দুই দেশের স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রণালয়, শুল্ক প্রশাসন এবং খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেরা ঝুঁকিতে ইরাক থেকে খাদ্যদ্রব্য আমদানি বন্ধ কুয়েতের

ইরাকে কলেরা ছড়িয়ে পড়াতেই ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ওই সূত্র। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, কুয়েতি পর্যটকরাও ইরাক থেকে কোনও খাবার আনতে পারবেন না। বিশেষ করে সবজি, ফল, খেজুর ও খাবার পানি।

গত সপ্তাহে ইরাকের বাসরা অঞ্চলের জনস্বাস্থ্য বিভাগের মহাপরিচালক রিয়াদ আব্দুল আমির বলেন, গত দুই সপ্তাহে দূষিত পানির কারণে ১৭ হাজার ডায়রিয়া আক্রান্ত রোগীর খবর পেয়েছেন তারা। আর এর মধ্যে ২০ শতাংশের মধ্যে কলেরার লক্ষ্মণ রয়েছে।

এর আগে ২০০৮ সালেও একবার কলেরার কারণে ইরাক থেকে খাদ্য আমাদানি বন্ধ করেছিল কুয়েতি বার্তা সংস্থা।   

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম