ভারতে সাবেক পুলিশ সদস্যকে ৯০ সেকেন্ডে ৪৯টি লাঠির আঘাত

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৬

ভারতের এলাহাবাদে দুর্বৃত্তের হামলায় সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সিসিটিভিতে ধারণ করা ফুটেজে দেখা যায়, ওই দুর্বৃত্ত ৯০ সেকেন্ডে ৪৯ বার লাঠি দিয়ে আঘাত করেছেন অবসরপ্রাপ্ত ওই উপ-পরিদর্শককে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতে সাবেক পুলিশ সদস্যকে ৯০ সেকেন্ডে ৪৯টি লাঠির আঘাত প্রতিবেদনে বলা হয়, ওই পুলিশের নাম আবদুল সামাদ খান। হামলার পর তাকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিন্তু তারপরও বাঁচানো যায়নি। সামাদ খান প্রথমদিকে আঘাত ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৭০ বছর বয়সী এই ব্যক্তি আর পেরে উঠেননি।

জানা যায়, সাবেক এই এসআই বাইসাইকেলে করে যাচ্ছিলেন। এমন সময় লাল শার্ট পড়া একজন ব্যক্তি সামনে এসে লাঠি দিয়ে মারতে থাকেন।  এসময় পাশ দিয়ে অনেকে গেলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। কিছুক্ষণ পরে আরও দুইজন ব্যক্তি এসে সামাদকে মারতে থাকেন।  

প্রথমে বাঁচার চেষ্টা করলেও একটা সময় হাল ছেড়ে দেন সামাদ। তার মেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই ব্যাথায় কাতরাতে কাতরাতে মৃত্যু হয় তার।
এলাহাবাদের পুলিশ প্রধান ব্রিজেশ শ্রিবাস্তব বলেছেন, খানের মেয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এখন পর্যন্ত মূল সন্দেহভাজন ‍জুনাইদ কামালসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।  তিনি বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম