কলকাতায় ভেঙে পড়লো ফ্লাইওভার, বহু হতাহতের শঙ্কা

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দক্ষিণাঞ্চলীয় এলাকায় একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে। স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে ডায়মন্ড হারবার সড়কের ওপর থাকা মাজেরহাট ব্রিজের একটি অংশ ধসে পড়ার সময়ে এর ওপরে বেশ কিছু যানবাহন ছিল। এ ঘটনায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অনেকে আটকা পড়েছেন বলেও আশঙ্কা রয়েছে।

দক্ষিণ কোলকাতায় ফ্লাইওভার ধস
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে রক্তাক্ত দেহ ও ভাঙাচোরা গাড়ি পড়ে রয়েছে। আনন্দবাজার পত্রিকার অনলাইনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় ছয়জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ সেতুর মাঝের অংশ ভেঙে পড়লে ফ্লাইওভারের ওপরে থাকা গাড়ির আরোহীরা ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার কাজে সহায়তায় ছুটে আসেন স্থানীয়রা। ফ্লাইওভারের নিচ দিয়ে একটি রেললাইন রয়েছে। দুর্ঘটনার আগে কিছুটা দূরে একটি লোকাল ট্রেন থাকলেও তার ওপরে ভাঙা অংশ ছিটকে পড়েনি বলে জানিয়েছে আনন্দবাজার। এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, কাছাকাছি থাকা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ইতোমধ্যে ঘটনাস্থলে সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ব্যস্ত ডায়মন্ড হারবার সড়কের ওপর থাকা মাজেরহাট ব্রিজের একটি অংশ বিকেল পাঁচটা নাগাদ ভেঙে পড়ে। মাঝের একটি অংশ ভেঙে পড়লে কয়েকটি প্রাইভেটকার, দুই চাকার যান ও একটি বাস খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনায় কতটি গাড়ি ক্ষতিগ্রস্ত বা মানুষ হতাহত হয়েছে কর্তৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি। দার্জিলিং সফররত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদমাধ্যমটিকে বলেছেন, 'আমি পুলিশকে বিস্তারিত জানাতে বলেছি। এখান থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রথমেই আমাদের মানুষদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কীভাবে এটি ঘটলো তা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো।'

প্রায় আড়াই বছর আগে পশ্চিমবঙ্গের পোস্তায় আরেকটি নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়লে ২৭ জনের মৃত্যু ও ৮০ জন আহত হন। এছাড়া ২০১৩ সালের ৩ মার্চ কলকাতার সংযোগ সড়ক উল্টোডাঙ্গায় পণ্যবাহী ট্রাকের ভারে একটি ফ্লাইওভার ধসে পড়ে। অনেক রাতে ওই দুর্ঘটনা ঘটায় হতাহতের সংখ্যা খুব বেশি ছিল না।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম