লন্ডনে আরও তিন ব্রি‌টিশ বাংলা‌দেশি মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

যুক্তরাজ্য প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৪

লন্ড‌নের বাঙ্গালীপাড়া টাওয়ার হ্যামলেটসে আরও তিন ব্রিটিশ বাংলা‌দেশি মাদক ডিলারকে মোট ৭ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার কাউ‌ন্সি‌লের পক্ষ থে‌কে জানানো হয়, গত ৩১ আগস্ট শুক্রবার স্নেয়ার্সব্রুক ক্রাউনকোর্টে তাদের এই দণ্ড ঘোষণা করা হয়। এ নিয়ে টাওয়ার হ্যামলেটসে চার দফায় মোট ৩১ জন মাদক ডিলারকে বি‌ভিন্ন মেয়া‌দে কারাদণ্ড দেওয়া হলো। এর আগে ১৭ আগস্ট শুক্রবার একই আদালতে ১৬ জনকে ৪৯ বছর এবং ২৩ আগস্ট আরও আটজনকে মোট ২৪ বছর কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় আরও চারজনের শাস্তি ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল।

লন্ডনে আরও তিন ব্রি‌টিশ বাংলা‌দেশি মাদক ব্যবসায়ীর কারাদণ্ড দীর্ঘ ৪ মাসের ধারাবা‌হিক অভিযান শেষে তাদের বিচারের আওতায় আনা হয়। অপারেশন কনটিনিউআম নামের এই অভিযানটি পুলিশ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং স্থানীয় হাউজিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। ৩০০ জনেরও বেশি অফিসার এই অপারেশনে নিয়োজিত ছিলেন।

অপারেশনে চলাকালে পুলিশ মোট ৫০টি ঠিকানায় তল্লাশি চালিয়ে ৬০ হাজার পাউন্ড নগদ অর্থ, বিপুল পরিমাণের ক্লাস এ ড্রাগস এবং চারটি শর্টগান জব্দ করে। ৩১ আগস্ট শুক্রবার সর্বশেষ যে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয় তাদের মধ্যে সিঙ্গেলওয়েল রোড, গ্রেভইসঅ্যান্ড এলাকার সালিকুল ইসলামকে (২২) ২ বছর ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর্নেস্ট স্ট্রিট, টাওয়ার হ্যামলেটসের তৌকির আহমদকে (২১) দেওয়া হয়েছে ২ বছর ৮ মাসের কারাদণ্ড। মোহাম্মদ আলী হাসানকে (২৫) দেওয়া হয়েছে ২ বছর ৮ মাসের কারাদণ্ড। তার কোনও সুনির্দিষ্ট ঠিকানা পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম