ফিলিপাইনে নিজ অফিসে বন্দুকধারীর গুলিতে নিহত মেয়র

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

ফিলিপাইনের শহর রোন্ডার মেয়রকে তার অফিসে গিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে কয়েকজন বন্দুকধারী তার অফিসে ঢুকে গুলি চালায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফিলিপাইনে নিজ অফিসে বন্দুকধারীর গুলিতে নিহত মেয়র

প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে বর্তমান প্রশাসনের ১৬ জন জনপ্রতিনিধি খুন হলেন। রোন্ডার মেয়র মারিয়ানো ব্ল্যাংকোকে স্থানীয় সময় আড়াইটা দিকে মৃতু ঘোষণা করা হয়।

পুলিশের সিনিয়র পরিদর্শক জেআর প্যালকন বলেন, দেড়টার দিকে একটি ভ্যানে করে কয়েকজন যুবক টাউন হলে আসে। রোন্ডার মিউনিসিপাল অফিসে ঢুকেই তারা গুলি শুরু করে।

এনডিটিভি জানায়, ব্ল্যাঙ্কোর বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিলো। ২০১৭ সালে পুলিশের তদন্ত থেকে মুক্তি পান তিনি।

এর আগে জুলাই মাসের প্রথমদিকে দুই দিনে দুই মেয়র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিলো।  তার আগে ফেব্রুয়ারিতে প্রাণ হারায় রোন্ডার ডেপুটি মেয়র ও ব্ল্যাঙ্কোর ভাতিঝা জন উনগাব।

২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের শুরু করা মাদকযুদ্ধে দেশটিতে অসংখ্য সহিংসতা হয়েছে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি সন্দেহভাজন। অমীমাংসিত থেকে গেছে ২৩ হাজার ৫০০ হত্যা মামলা। 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম