সমকামী আইন নিয়ে যুগান্তকারী রায়ের অপেক্ষায় ভারত

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৩

ভারতে সমকামী আইন নিয়ে যুগান্তকারী রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটিতে সমকামিতা অবৈধ থাকবে কি না সেই বিষয়ে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রায় দেওয়ার কথা দেশটির সর্বোচ্চ আদালতের।  

ভারতে অনেকদিন ধরেই সমকামিতা বৈধ করার পক্ষে কথা বলছেন অধিকারকর্মীরা

ভারতীয় দণ্ডবিধি-তে ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে কেউ একই লিঙ্গের মধ্যে যদি যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ। তবে ৩৭৭-এর কোনও দরকার আছে কি না তা নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছে সমকামী ও অধিকার কর্মীরা। ১৭ জুলাই শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে তার চূড়ান্ত রায়দান স্থগিত রাখে। তখনই জানানো হয়েছিল যে এই নিয়ে ৬ সেপ্টম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে।     

অনেক অধিকারকর্মীরা আশা করছেন, আদালত তার পূর্বাবস্থান থেকে ফিরে আসবেন। তারা বলে আসছেন, সমকামী হওয়ার কারণে ভারতে অনেকে হয়রানির শিকার হন।

গত আগস্টে আদালত জানিয়েছিলো কারও যৌন চাহিদার ওপর ভিত্তি করে আলাদা করাটা তার বিরুদ্ধে সম্মানহানি ও বৈষম্য।

২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারা থেকে অপরাধ-কে নিমূর্ল করার পক্ষে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সুরেশকুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশনের মামলায় সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেয়। চলতি বছরের মে মাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এলজিবিটি-দের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন ৩৭৭ বাতিল করতে মামলা করে। অবশ্য এর আগেই ২৭এপ্রিল হামসফর ট্রাস্টের অশোক রাও কাভি এবং আরিফ জাফর ৩৭৭ ধারা-র বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন

বৃহস্পতিবারের রায় দেওয়ার ক্ষেত্রে পাঁচ সদস্য বিশিষ্ট বিচারক বেঞ্চের নেতৃত্ব দেবেন দেশটির বিদায়ী প্রধান বিচারপতি দিপক মিশরা। 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক