যৌথ সামরিক মহড়া নিয়ে বিমসটেক সম্মেলনে আলোচনা হয়নি: নেপাল

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৩

নেপালে সদ্য সমাপ্ত বিমসটেক সম্মেলনের কোনও পর্বেই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠান নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি। দেশটির এক কর্মকর্তা যৌথ সামরিক মহড়ার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন এমন দাবি করার পর পররাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি
গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কোঅপারেশন (বিমসটেক) শীষর্ সম্মেলন। ওই সম্মেলনের উদ্বোধণী ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন নেপালের প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ভীম বাহাদুর রাওয়াল। তার এই দাবিকে বুধবার নাকচ করে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

নেপালের প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিকে সম্মেলনের আলোচ্যসূচি বিষয়ে ব্রিফিং করার সময়ে বুধবার প্রদীপ কুমার গাওয়ালি ভীম বাহাদুরের দাবি নাকচ করে দেন। তিনি বলেন, ‘যৌথ সামরিক মহড়া ইস্যুতে এই সম্মেলন কোনও আলোচনা করেনি। তিনি বলেন, বিমসটেকের তিন স্তরের বৈঠকের কোনও স্তরেই যৌথ সামরিক মহড়া অন্তর্ভূক্ত ছিল না’। তিন স্তরের এসব বৈঠক ছিল প্রতিনিধি সভা, মন্ত্রী পর্যায়ের বৈঠক ও মূল সম্মেলন।

প্রদীপ কুমার গাওয়ালি বলেন, এই ধরনের আচরণ বিমসটেকের ভাবমূর্তির ধারণার বিরুদ্ধে যেতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান