নেপালে পাবর্ত্য অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫

নেপালের মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এতে থাকা সাত আরোহীর মধ্যে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। এক নারী আরোহী বেঁচে আছেন। আহত অবস্থায় তাকে কাঠমাণ্ডু নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ফাইল ছবি প্রতিবেদনে বলা হয়, মধ্যাঞ্চলীয় গোর্খা জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল অ্যালটিটিউড এয়ারের হেলিকপ্টারটি। সকাল ৮টা ১৮ মিনিটে এটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) অবতরণের কথা ছিল। তবে তার আগেই সকাল ৮টা ৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টিআইএ-এর মহাব্যবস্থাপক রাজকুমার ছেত্রি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউয়াকোটের পুলিশ প্রধান এসপি বসন্ত বাহাদুর কুনওয়ার জানান, দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র নারীর নাম আনি দোলমা।

টিআইএ-এর জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রি জানিয়েছেন, ধাড়িং জেলার পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে ব্যঘাত ঘটে।

উল্লেখ্য, নেপালে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে দেশটির প্রত্যন্ত অঞ্চলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বেসরকারি এয়ারলাইনগুলো। কিন্তু সে তুলনায় আকাশযান পরিচালনায় দক্ষতা অর্জন করতে পারেনি দেশটি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম