প্যারিসে ছুরি হামলায় আহত ৭

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৮

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় এক ছুরি হামলার ঘটনায় সাত পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজন ব্রিটিশ পর্যটক রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।  ফ্রান্সের পুলিশ জানিয়েছে ছুরি ও লোহার রড নিয়ে হামলা চালানো আফগান নাগরিককে আটক করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম  বিবিসি জানিয়েছে, এই ঘটনায় সন্ত্রাসী হামলার কোনও আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে ফ্রান্সের পুলিশ
স্থানীয় সময় রাত ১১টার দিকে উত্তর পূর্বাঞ্চলীয় ফ্রান্সের ১৯তম প্রশাসনিক এলাকার খালপাড়ে এই হামলার ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে কয়েকটি সূত্র জানিয়েছে হামলাকারী হঠাৎ করে পথচারীদের ওপর হামলা শুরুর প্রথমে এমকে২ সিনেমা হলের সামনে দুই পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করে। ওই সময়ে পাশে খেলতে থাকা কয়েক যুবক তাকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারে আর তাকে থামানোর চেষ্টা করে। তবে তাদের আঘাত করে পালিয়ে যায় হামলাকারী। এরপরই দুই ব্রিটিশ পর্যটকের ওপর হামলা চালানো হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা জরুরিভিত্তিতে ওই ঘটনার তদন্ত করছি আর ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।

ফ্রান্স পুলিশের একটি সূত্র বলেছে, এই পর্যায়ে এটাকে সন্ত্রাসী হামলা বলার মতো কোনও আলামত পাওয়া যায়নি।

২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণহানির পর থেকে সেখানে সতর্কতা জারি রয়েছে। এর মধ্যেও সম্প্রতি বেশ কয়েকবার শহরটিতে হামলার ঘটনা ঘটেছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম