যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় ধ্বংস হওয়া পাতাল স্টেশন আবারও চালু

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪
image

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার ঘটনায় টুইন টাওয়ারের পাশাপাশি ধ্বংস হয়ে গিয়েছিল একটি পাতাল রেল স্টেশনও। ১৭ বছর পর আবারও সেখানে শুরু হয়েছে ট্রেন চলাচল। নিউ ইয়র্কে নাইন ইলেভেন হামলার ১৭ তম বর্ষপূর্তির আগে আগে স্টেশনটি চালু হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

নিউ ইয়র্ক সিটি পাতাল স্টেশন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক যোগে চালানো হয়েছিল চার-চারটি আত্মঘাতী বিমান হামলা। দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। নিমেষে ধসে পড়ে ভবন দুটি। আরেকটি বিমান নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে হামলা চালায় জঙ্গিরা। তবে চতুর্থ বিমানটি নিয়ে জঙ্গিরা পূর্ব নির্ধারিত স্থানে হামলা চালাতে চাইলেও যাত্রীদের প্রতিরোধের মুখে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় সেই বিমান। ৯/১১ এর ভয়াবহ ওই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। ঘটনাস্থল থেকে ৭০ হাজার মানুষকে জীবিত উদ্ধারের তথ্য লিপিবদ্ধ করে মার্কিন স্বাস্থ্যবিভাগ।

নিউ ইয়র্ক সিটির পাতাল রেল স্টেশনটির অবস্থান ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচে। টুইন টাওয়ারের সঙ্গে সঙ্গে স্টেশনটিও ধসে যায়। ২০১৫ সালে পাতাল স্টেশনটি পুনর্গঠনের কাজ শুরু করে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ। আর গত শনিবার (৮ সেপ্টেম্বর) স্টেশনটি নতুন করে চালু করা হয়।

স্টেশনটি চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে জনগণ। স্টেশন থেকে নতুন করে ট্রেন যাত্রা করার পর অনেকে হাততারি দিয়ে অভিবাদন জানিয়েছে। কেউ কেউ আবার দৃশ্যটিকে তাদের মোবাইল ফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করে রেখেছে।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম