আফগানিস্তানে তালেবানের পৃথক দুটি হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, তালেবান সদস্যরা দাশ-ই-আর্চি জেলায় ওই নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড হামলা চালালে নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হন, আহত হন আরও ১৫ জন। ফাঁড়িটি সরকারি দপ্তর ও স্থানীয় একটি বাজারের কাছে অবস্থিত।’
রবিবার রাতে এই বন্দুকযুদ্ধ শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলে।
এদিকে জাজওয়ান প্রদেশের পুলিশ প্রধান জেনারেল ফাকির মোহাম্মাদ জাওজানি বলেন, তালেবা খামইয়াব জেলায় বিভিন্ন দিক থেকে হামলা চালিয়েছে। ফলে জেলা সদর দফতর থেকে সরকারি বাহিনী সরে যতে বাধ্য হয়। তিনি বলেন, েএটা খুবই মারাত্মক যুদ্ধ চলছিলো। আমরা চাইনি কোনও বেসামরিক বাড়ি ধ্বংস হোক বা কেউ মারা যাক।
এই ঘটনায় সাতজন তালেবান সেনা নিহত ও আটজন আহত হন বলেও জানান তিনি।








