নাইজেরিয়ায় পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত কমপক্ষে ৭

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২

নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে একটি পেট্রোল স্টেশনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। এছাড়া আরও কমপক্ষে ৩৭ জন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার একজন কর্মকর্তার বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

নাইজেরিয়ায় পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত কমপক্ষে ৭

নাইজেরিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা আকওয়াঙ্গা সোমবার বলেন, এই মুহুর্তে সাতজন নিহত হয়েছেন। পরে এই সংখ্যা আরও বাড়তে পারে। লাফিয়ার মোনাকো পেট্রোল স্টেশনে বিস্ফোরণে আরও বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। আমরা এ পর্যন্ত ৩৭ জন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করেছি। তিনি আরও বলেন, এই বিস্ফোরণের পর সেখানে ব্যাপক মাত্রা গ্যাস নির্গত হয়েছে। তিনি বলেন, সেখানে আগের দিন থেকেই গ্যাস নির্গত হচ্ছিল। বিস্ফোরণ এড়াতে ওই পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার কোনওভাবে একটি গাড়ি সেখানে ঢুকে পড়লে এই বিস্ফোরণ ঘটে।  

স্থানীয়রা দাবি করেছেন, এই বিস্ফোরণের ঘটনায় ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। স্থানীয় বাসিন্দা লওয়ানি ডেভিড বলেন, দমকল কর্মীরা বিস্ফোরণ নিয়ন্ত্রণে আনা পর্যন্ত সেখানে ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আর হাসপাতালগুলোতে গুরুতর দগ্ধদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

/আরএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম