জাপানের প্রধানমন্ত্রীকে শান্তি চুক্তির প্রস্তাব দিলেন পুতিন

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭

এই বছরের শেষ নাগাদ একটি শান্তি চুক্তি সম্পন্ন করার জন্য জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ভ্লাদিভোস্তোক শহরে একটি ব্যবসায়িক ফোরামের প্রশ্নোত্তর পর্বে এই প্রস্তাব দেন পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীকে শান্তি চুক্তির প্রস্তাব দিলেন পুতিন

প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে বিতর্কের কারণে জাপান ও রাশিয়া এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতা আনুষ্ঠানিকভাবে শেষ করেনি। এবার সেই শত্রুতা শেষ করারই প্রস্তাব দিলেন পুতিন।

ব্যবসায়িক ফোরামের প্রশ্নোত্তর পর্বে একটি মঞ্চে পাশাপাশি বসেছিলেন পুতিন ও অ্যাবে। ওই সময় পুতিন অ্যাবের দিকে তাকে বলেন, ‘এই মাত্র আমার মাথায় একটি চিন্তা আসলো। চলুন কোনও পূর্বশর্ত ছাড়াই এই বছর শেষ হওয়ার আগে একটি শান্তি চুক্তি করে ফেলি।’  পুতিন বলেন, এই অঞ্চলের নিরাপত্তা একটি প্রধান ইস্যু। এখানে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে রাশিয়া উদ্বিগ্ন।

জাপান গত বছর সিদ্ধান্ত নিয়েছে যে, তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি রাডার স্টেশন ও প্রতিরোধ যন্ত্র স্থাপন করবে। পুতিন বলেন, ‘এর সবকিছুই আলোচনার বিষয় আর আমরা ৭০ বছর ধরে আলোচনা করে চলেছি।’

জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সোমবার বলেছিলেন, পুতিনের সঙ্গে আলোচনা শান্তিচুক্তির দিকে যাচ্ছে। তবে পুতিনের প্রস্তাবের পর তিনি কোনও মন্তব্য করেননি।

/আরএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম