চীনে ৫.৩ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২

চীনের শানসি প্রদেশের নিংগিয়ং কাউন্টির হানজোং শহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভুমিকম্পের সময় ক্লাসরুম থেকে বেরিয়ে যায় শিক্ষার্থীরা

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শানসি প্রদেশের হানজং নগরীর নিংকিয়াং কাউন্টিতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত আনে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩২.৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১৫.৫৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এর গভীরতা ছিলো ১১ কিলোমিটার।

স্থানীয় প্রশাসন সময়মতো জরুরি পরিকল্পনা করে এবং সেখানে উদ্ধারকর্মী পাঠায়। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের সময় একটি স্কুলে নৈশক্লাস চলছিলো। শিক্ষকের সহযোগিতায় সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে।

দেশটির রেলওয়ে জানায়, রেলপথের চারটি জায়গায় ভূমিকম্প ‍অনুভূত হয়। পরে তারা জরুরি ব্যবস্থা নেন।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম