ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন পুতিন

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২

রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া প্রত্যক্ষ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সামরিক মহড়া দেখার সময় প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন প্রজন্মের যুদ্ধাস্ত্র ও উপকরণ দিয়ে সেনাবাহিনী সাজাবেন তিনি।

ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন পুতিন

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারই সবচেয়ে বড় সামরিক মহড়া করছে রাশিয়া। পূর্ব সাইবেরিয়ায় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এ মহড়ার নামকরণ করা হয়েছে ভস্তক-২০১৮। এতে অংশ নিচ্ছেন মঙ্গোলীয় ও চীনা সেনারা। এই মহড়ায় অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ সেনা সদস্য। এর আগে ১৯৮১ সালে স্নায়ুযুদ্ধের সময় এত বড় সামরিক মহড়া হয়েছিল। তবে এবারের মহড়ায় বেশি সেনা অংশ নিচ্ছে।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত খবরে রুশ প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এই প্রথমবারের মতো আমাদের সেনাবাহিনী ও যুদ্ধজাহাজগুলো এ ধরনের কঠিন ও বড়মাত্রার পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।’

এক হাজারেরও বেশি সামরিক বিমান, ৩৬ হাজার ট্যাঙ্কের এই মহড়া নিয়ে স্নায়ুযুদ্ধের পর পশ্চিমা দেশগুলো সবচেয়ে বেশি উত্তেজনার মধ্যে রয়েছে।

মহড়ায় যোগ দেওয়া সেনা সদস্যদের উদ্দেশে পুতিন বলেন, রাশিয়া শান্তিতে বিশ্বাসী দেশ, যার লক্ষ্য যেকোনও রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা তৈরি করা। আর একজন সেনা সদস্যের দায়িত্ব হলো তার দেশ এবং মিত্রদের রক্ষা করা। তিনি বলেন, ‘এ কারণে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই। তাই তাদের সর্বাধুনিক প্রজন্মের যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সরবরাহ এবং আন্তর্জাতিক সামরিক সহায়তা উন্নত করতে যাচ্ছি’।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম