রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় কোস্টগার্ডের নতুন জাহাজের টহল শুরু

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩১

সমুদ্র পথে রোহিঙ্গা শরণার্থীরা অনুপ্রবেশ করতে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে টহল শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড। আইসিজিএস বিজয় নামে নতুন একটি জাহাজ ব্যবহার করে এই টহল শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। আইসিজিএস বিজয়

দুই হাজার ২০০ টন ওজনের জাহাজটির বেসরকারি মালিকানাধীন লারসেন অ্যান্ড টার্বো শিপইয়ার্ডে ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় তৈরি। কর্মকর্তারা বলছেন, এই জাহাজটি পূর্বাঞ্চলীয় সমুদ্র এলাকার বঙ্গোপসাগর ও উড়িষ্যা উপকূলে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ব্যবহার করা হবে।

৯৮ মিটার দীর্ঘ ও ১৪ দশমিক ৮ মিটার প্রস্থের জাহাজটিতে একটি উন্নত হেলিকপ্টার ও একটি স্পিডবোট সন্নিবেশিত রয়েছে। এতে ৯৪ জন নাবিক ও ১২ জন কর্মকর্তা থাকবেন। পাঁচ হাজার নটিক্যাল মাইল এলাকায় এটি ১২-১৪ নট গতিতে চলতে পারে।

চেন্নাই বন্দরে আইসিজিএস বিজয় জাহাজটির উদ্বোধন করেন প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র। তখন উপস্থিত ছিলেন ভারতীয় কোস্টগার্ড আইসিজি এর মহপরিচালক রাজেন্দ্র সিংহ। সঞ্জয় মিত্র বলেন, সমুদ্র পথ নিশ্চিদ্র নিরাপদ রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়ে রেখেছেন মোদি সরকার।

রাজেন্দ্র সিংহ বলেন, এই ধরনের অনেক জাহাজ আইসিজিতে সন্নিবেশ করা হবে। যার মাধ্যমে আরব সাগর ও বঙ্গোপসাগর এলাকায় আরও ভালোভাবে নজরদারি চালানো যাবে। আইসিজিএস বিজয় অ্যান্ড টার্বো শিপইয়ার্ডে ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় গত ছয় মাসের মধ্যে তৈরি দ্বিতীয় জাহাজ।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম