ফিলিপাইনে ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে নিহত ১৪

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২

ফিলিপাইনে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ম্যাংখুতের আঘাতে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট এর এক পরামর্শককে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে নিহত ১৪

২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী সুপার টাইফুন হাইয়ানের সময় চার নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। এবারের ঝড়েও চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়। এই সংকেতে কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে থাকেন। আশঙ্কা করা হচ্ছিল, টাইফুন ম্যাংখুতের সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৮ কিলোমিটার থেকে প্রায় ৩২৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের উপদেষ্টা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সরকারের প্রধান সমন্বয়কারী ফ্রান্সিস টোলেন্টিনো বলেন,‘কর্তৃপক্ষের পরামর্শের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত হবে।’ আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ম্যাংখুত এই বছর ফিলিপিনের ১৫তম ঝড়। প্রতিবছর গড়ে ২০টি টাইফুন দেশটিতে আঘাত হেনে থাকে।

শনিবার ফিলিপাইনের মূল দ্বীপ লুজনের ওপর দিয়ে ম্যাংখুত বয়ে যায়। এখন চীনের দিকে অগ্রসর হচ্ছে ঝড়টি। এই ঝড়ের অন্তত ৪২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। তীব্র বন্যা ছাড়াও বাড়ির ছাদ ও গাছ উপড়ে ফেলেছে ঘূর্ণিঝড় ম্যাংখুত।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম