নাইজেরিয়ায় বন্যায় নিহত শতাধিক

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্যা ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাইজেরিয়ায় বন্যায় নিহত শতাধিক

দেশটির রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নিমা) জানায়, প্রবল বর্ষণে নাইজার ও বেনু নামে দুটি নদীর বাঁধ ভেঙে যায়। ফলে দুই সপ্তাহ ধরে তীব্র বন্যা সৃষ্টি হয়েছে দেশটিতে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অবস্থা আরও ভয়াবহ।

পানিবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছে সরকার। বিবিসি জানায়, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন ও অনেক ফসল নষ্ট হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার প্রদেশ। সেখানে ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নিমার পরিচালক মুস্তাফা ইউনুসা মাইহাজা।

এছাড়া কোয়ারা, বেনু, কোগি, আদামোয়া, তারাবা, কেবি, বায়েলসা, এদো, আনামব্রা, রিভার্স ও ডেল্টা প্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইজেরীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারির পরিকল্পনা করছেন। তাদের আশঙ্কা সামনের দিনগুলোত বন্যা আরও ভয়াবহ রুপ ধারণ করতে পারে।

আফ্রিকার এই দেশটিতে প্রায় প্রতি বছরই বন্যা হয়। বিশেষজ্ঞদের অভিমত, সুষ্ঠু পরিকল্পনার অভাব ও পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে এই বন্যা হয়ে থাকে।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম