ভারতের হিমাচলে আইআইটির ৩৫ শিক্ষার্থীসহ নিখোঁজ ৪৫

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলে পর্বত আরোহনে যাওয়া ৪৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

ভারতের হিমাচলে আইআইটির ৩৫ শিক্ষার্থীসহ নিখোঁজ ৪৫

বার্তা সংস্থাটি জানায়, পর্বতারোহীদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ জন শিক্ষার্থী ছিলেন। লাহাউল-স্পিতি জেলার পাহাড়ি এলাকায় গিয়েছিলো ওই গ্রুপ। ভারী তুষারধসের পর তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এক শিক্ষার্থীর বাবা রাজবীর সিং বলেন, তাদের দলটি হাম্পতা পাসে পর্বতারোহে গিয়েছিলো। সেখান থেকে মানালিতে ফিরে আসার কথা ছিলো তাদের। কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিমলার স্থানীয় এক কর্মকর্তা সিনহুয়াকে জানায়, তারা উদ্ধার অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘ভারতের বিমান বাহিনীর সদস্যসহ আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। আশা করি তাদের খুঁজে পাওয়া যাবে।

হিমাচলের আবহাওয়া দফতর জানিয়েছে, মানালির কাছাকাছি ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পাশাপাশি গত কয়েক দিনে আরও বেশ কিছু এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টিপাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো হিমাচল প্রদেশ।  হিমাচলে প্রায়ই এমন বৃষ্টি ও তুষারপাতের ঘটনা ঘটে। ভারী বর্ষণে নদীর উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম