বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে ৫ মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনাথের বৈঠক

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২
image

বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা উত্তোরণে ১লা অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নিজস্ব সূত্রের বরাতে প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের খবরে ওই বৈঠকের খবর নিশ্চিত করা হয়েছে। বৈঠকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা অপর চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে ওই সংবাদমাধ্যম।

রাজনাথ
দ্য স্টেটসম্যানের খবরে বলা হয়েছে, নির্ধারিত দিনে স্থানীয় সময় দুপুর ১টায় ওই বৈঠক শুরু হবে। রাজনাথের সঙ্গের ওই বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা। এতে সীমান্তকে আরো সুরক্ষা দেয়া, অনুপ্রবেশ চেক দেয়াসহ রোহিঙ্গা প্রত্যাবর্তনের মতো ইস্যু স্থান পাবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ৪০৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে। এরমধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গের সীমান্ত সবচেয়ে বেশি দীর্ঘ। এর দৈর্ঘ্য ২২১৭ কিলোমিটার। এ ছাড়া আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ১৮০ কিলোমিটার ও মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। 

নিজস্ব সূত্রকে উদ্ধৃত করে স্টেটসম্যান বলছে, ওই বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয় সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এতে স্থান পেতে পারে গরু পাচার, নকল মুদ্রা, আন্তঃসীমান্ত সন্ত্রাস ও সীমান্ত সংক্রান্ত আরও কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে। 

 

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম