রানওয়ের পাশে হ্রদে গিয়ে নামলো বিমান

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৮

পাপুয়া নিউ গিনিতে রানওয়ে পার হয়ে একটি হ্রদে অবতরণ করেছে এক যাত্রীবাহী বিমান। দেশটির মাইক্রোনেশিার চাক আন্তর্জাতকি বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা কেউই গুরুতর আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রানওয়ের পাশে হ্রদে গিয়ে নামলো বিমান

প্রতিবেদনে বলা হয়, বিমানে ৩৫ জন যাত্রী ও ১২ জন কর্মী ছিলেন। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও নিশ্চিত নয়। খুব শিগগিরই এই বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

চাক বিমানবন্দরের ম্যানেজার জিমি এমিলো বলেন, রানওয়েতে থেকে ১৬০ গজ দূরে একটি হ্রদে পতিত হয় বিমানটি। কি কারণে এমনটা হয়েছে জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগামীকালই তদন্ত শুরু হতে পারে।

এমিলে বলেন, বিমানে থাকা সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা কেউই গুরুতর আহত হননি।

বিমানটি রাজধানী পোর্ট মোরেসবি থেকে ফনপেই যাচ্ছিলো। যাওয়ার সময় মাইক্রোনেসিয়ার ওয়েনো দ্বীপে থামার কথা ছিলো বিমানটির।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি