মহাত্মা গান্ধীর ১৪৯ তম জন্মবার্ষিকী, রাজঘাটে শ্রদ্ধা নিবেদন মোদির

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ১৩:২৭আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৩:৪২
image

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৯ তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে মঙ্গলবার (২ অক্টোবর) সকাল থেকে দিল্লির রাজঘাটে চলছে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ রাজনৈতিক অঙ্গনের অনেকে সেখানে উপস্থিত হয়েছেন৷ গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷

মোদি রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করছেন
গান্ধী ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা ও বাপু নামে পরিচিত। ২রা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবর-কে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা। জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে।
মঙ্গলবার (২রা অক্টোবর) মহাত্মা গান্ধীর ১৪৯-তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালেই রাজঘাটে মহাত্মার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও৷ জাতিসংঘ মহাসচিবও রাজঘাটে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হবে৷ পুরস্কার দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদিও৷ সেখানে একটি মিনি ডিজিটাল প্রদর্শনী রয়েছে৷ তাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী৷ গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীকে মাথায় রেখে গত সেপ্টেম্বর মাস থেকে ‘স্বচ্ছতাই সেবা অভিযান’-এর ডাক দেন মোদি৷ আজ মঙ্গলবার গান্ধীর জন্মদিনে সেই অভিযানেরও সমাপ্তি ঘোষণা করবেন তিনি৷

মহাত্মা গান্ধীর পারিবারিক নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ১৮৬৯ সালে পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান। মা পুতলিবা করমচাঁদের চতুর্থ স্ত্রী ছিলেন। ধার্মিক মায়ের সঙ্গে এবং গুজরাতের জৈন প্রভাবিত পরিবেশে থেকে গান্ধী ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাসে থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিখতে শুরু করেন।

মহাত্মা গান্ধী
১৮৮৩ সালে মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখাঞ্জীকে (কাস্তুবাই নামেও পরিচিত ছিলেন) বিয়ে করেন। তাদের চার পুত্র সন্তান জন্মায় যাদের নাম হরিলাল গান্ধী, (জন্ম ১৮৮৮) মনিলাল গান্ধী , (জন্ম ১৮৯২) রামদাস গান্ধী (জন্ম ১৮৯৭) এবং দেবদাস গান্ধী (জন্ম ১৯০০) সালে। ১৮ বছর বয়সে ১৮৮৮ সালের ৪ঠা সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান মহাত্মা গান্ধী। একজন আইনজীবী হিসেবে, গান্ধী প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকায়  নিপীড়িত ভারতীয় নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটাধিকার ছিল না। এই অধিকার আদায়ের বিল উত্থাপনের জন্য তিনি আরও কিছুদিন দেশটিতে থেকে যান। বিলের উদ্দেশ্য সিদ্ধি না হলেও এই আন্দোলন সেদেশের ভারতীয়দেরকে অধিকার সচেতন করে তুলেছিল। ১৮৯৪ সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করেন। ১৮৯৭ সালের জানুয়ারিতে ভারতে এক সংক্ষিপ্ত সফর শেষে ফিরে আসার পর এক শ্বেতাঙ্গ মব তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গান্ধী এই মব সদস্যদের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। কারণ তার মতে, কারও ব্যক্তিগত ভুলের জন্য পুরো দলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তিনি সমর্থন করেন না।

১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটান গান্ধী। বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন। মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল যা তিনি নিজেই চরকায় বুনতেন। 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম