বর্ণবাদের বিতর্কে জার্মানির আবৃত্তি প্রতিযোগিতা

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ০২:০১আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০২:১২

ডানপন্থী এক রাজনীতিকের কিশোরী মেয়ের অংশগ্রহণ নিয়ে জার্মানির একটি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। আবৃত্তি করা কবিতার জন্য ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির (এফডি) রাজনীতিক নিকোল হুইচট’র  মেয়েকে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করেন আয়োজকরা। তবে উপস্থিত শতাধিক দর্শকের তুমুল করতালি পায় ১৪ বছরের ম্যারি মুলার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কবিতাটিতে এক অভিবাসীর ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনা বর্ণনা করা হয়েছে। মেয়ের সমর্থনে অনলাইনে পোস্ট দিয়েছেন এফডি নেতা নিকোল হুইচট
দক্ষিণ পশ্চিম জার্মানির স্পেয়ার শহরে টিনএজারদের বর্ণবাদ বিরোধী উদ্যোগের অংশ হিসেবে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। জার্মান সংবাদপত্র জঞ্জে ফ্রাইহাইট’র খবরে বলা হয়েছে স্পেয়ার ইয়োথ কাউন্সিল এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ডানপন্থী এফডি’র রাজনীতিকের মেয়ের আবৃত্তির সমালোচনা করেছেন শহরের মেয়র ও ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) নেতা মনিকা কাবস।

ইউরোপের অন্যতম আলোচিত ইস্যু অভিবাসী বিরোধী দল এএফডি ২০১৭ সালে প্রথমবারের মতো জার্মান পার্লামেন্টে প্রবেশ করে। নির্বাচনে ১২ দশমিক ৬ শতাংশ ভোট ও ৯০টিরও বেশি আসনে জয় পায় তারা।

দলটির নেতা নিকোল হুইচট’র মেয়ের আবৃত্তি দর্শকের তুমুল করতালি পেলেও প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা অন্য আরেকজনকে। এই ঘোষণার সময়ে দর্শকদের কেউ কেউ ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন।

পুরস্কার ঘোষণার সময়ে থাকতে দেওয়া হয়নি এএফডি নেতা নিকোল হুইচটকে। পরে মেয়র মনিকা কাবস, তার বিরুদ্ধে স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতাকে এএফডি-র প্লাটফর্ম হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন।

তবে মেয়েকে সমর্থন জানিয়ে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মা নিকোল হুইচট। তার বাড়ির বাইরে আঁকা এফডি বিরোধী গ্রাফিতির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আধুনিক নাৎসীরা অন্যের বাড়িতে এঁকেছে’।

প্রসঙ্গত, গত আগস্টে চেমনিস্ট শহরে দুই অভিবাসীর বিরুদ্ধে এক জার্মান নাগরিককে হত্যার অভিযোগ ওঠার পর থেকে এই ইস্যুতে দেশটিতে উত্তেজনা চলছে। হত্যাকাণ্ডের জের ধরে এক দশকের মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি ডানপন্থা জনিত সহিংসতার ঘটনা ঘটে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম