ভূমিকম্প ও সুনামির পর এবার অগ্ন্যুৎপাতের কবলে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১২:২২আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৭:৩৮
image

শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশে এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। দেশটির স্থানীয় সময় বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টা ৪৭ মিনিট থেকে মাউন্ট সোপুতান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৮০৯ মিটার উঁচু পর্যন্ত উড়ছে ছাই। আগ্নেয়গিরির আশপাশের এলাকার মানুষকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়ার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

মাউন্ট সোতুপান আগ্নেয়গিরি
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ জনে। শহরটির বাসিন্দারা এখনও শোক ও ধ্বংসযজ্ঞের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। খাবার আর বিশুদ্ধ পানির জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা। ক্ষুধার্ত মানুষেরা ত্রাণ ভিক্ষা চাইছেন, সশস্ত্র মানুষেরা দোকানের দরজা ভেঙে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে, দলবেঁধে বিমানবন্দর দখল করছে এবং গণহারে জেল ভেঙে অপরাধী পালাচ্ছে। ভূমিকম্প পরবর্তী আফটার শকে এখনও থেমে থেমে কাঁপছে ইন্দোনেশিয়া। এমন পরিস্থিতির মধ্যেই এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত।

মাউন্ট সোপুতান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার আগে ইন্দোনেশিয়ার মাল্টিপ্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ফর জিওহ্যাজার্ড মিটিগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট (ম্যাগমা) একটি সতর্কতামূলক বিবৃতি দিয়েছিল। তাতে বলা হয়েছিল, ওই অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভূমিকম্প ও উদগিরণের ঝুঁকি বেড়েছে। থার্মাল ক্যামেরা রেকর্ডিংয়ে দেখা গিয়েছিল, খুব উচ্চ তাপমাত্রার লাভা আগ্নেয়গিরি মাউন্ট সোপুতানের মুখের কাছাকাছি চলে এসেছে।

মাউন্ট সোপুতান আগ্নেয়গিরির ৪ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় কোনও জনবসতি না থাকায় স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়নি আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)। বিএনপিবি’র প্রধান সুতোপো পুরয়ো নুগরোহো বলেন, ‘জনসাধারণের সরে যাওয়ার দরকার নেই, কারণ তারা এখনও নিরাপদ। চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও জনবসতি নেই, সুতরাং তারা এখনও নিরাপদ আছে।’

বিএনপিবি’র এক সতর্কতামূলক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাউন্ট সোপুতান আগ্নেয়গিরির জ্বালামুখের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণের তৎপরতা চালানো উচিত হবে না। এছাড়া জ্বালামুখের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমের সাড়ে ছয় কিলোমিটার এলাকায়ও তৎপরতা চালানো যাবে না। উত্তপ্ত লাভা ও গরম মেঘের কবল থেকে বাঁচতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম