ক্ষুধার যাতনায় ত্রাণবাহী গাড়িতে লুটপাট, গুলির নির্দেশ কর্তৃপক্ষের

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৮, ১৫:১৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৫:২৪
image

ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশের অপেক্ষাকৃত দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। সেইসঙ্গে পৌঁছাচ্ছে না ত্রাণও। ভূমিধসের কারণে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না। উদ্ধার তৎপরতার ক্ষেত্রে পালু শহরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দাবি করে ক্ষোভ জানিয়েছেন ডংগালাসহ পালুর আশপাশের অন্যান্য দুর্গম এলাকার বাসিন্দারা। ক্ষুধার যাতনায় ত্রাণবাহী গাড়ি ও বিভিন্ন দোকানে লুটপাট চালাচ্ছে তারা। কর্তৃপক্ষ লুটপাটকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে। এরইমধ্যে প্রাণহানির সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে।

খাবারের জন্য মরিয়া হয়ে দোকানে লুটপাট চালাচ্ছে দুর্গতরা
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বড় হতে থাকে মৃত্যুর মিছিল। উদ্ধার কার্যক্রম চলমান। এখনও ধ্বংসযজ্ঞের ধাক্কা সামলে উঠতে পারেনি মানুষ। হতাহত আর নিখোঁজ স্বজনদের নিয়ে শোকাতুর পরিস্থিতি এখনও বিরাজমান। তবে সবকিছুকে ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্ষুধার যাতনা। সহায়সম্বল লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর খাবার আর বিশুদ্ধ পানির জন্য মরিয়া হয়ে উঠেছে সুলাবেসি প্রদেশের বাসিন্দারা।  সেনা মুখপাত্র থোহির জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১,৪১১ তে দাঁড়িয়েছে।

ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালু ও ডংগালা এলাকা। পালু এলাকায় ব্যাপকভাবে উদ্ধার তৎপরতা চললেও ডংগালা খুব একটা মনযোগ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এক ত্রাণকর্মী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সরকার সেখানে পৌঁছাতে পারেনি। সেখানকার সবাই খাদ্য ও পানির জন্য মরিয়া হয়ে আছে। সেখানে খাবার, পানি ও জ্বালানি নেই।’ মরিয়া হয়ে অনেকে দোকানে লুটপাট চালাচ্ছে। পুলিশ লুটপাট ঠেকাতে দোকান পাহারা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডংগালার ৩ লাখ ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনা সূত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, সুলাবেসি প্রদেশে যারা লুটপাট চালাচ্ছে তাদেরকে গুলি করার জন্য ইন্দোনেশিয়ার সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। পালুতে যাওয়ার পথে ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ছয়টি ত্রাণবাহী ট্রাক লুটপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এএফপি’র এক সাংবাদিক জানান, তিনি দেখেছেন রাস্তা অবরোধ করে তরুণরা ‘অনুদান’ তুলছে।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম