ভারতের ফেরত পাঠানো সাত রোহিঙ্গার ভাগ্য নিয়ে উদ্বেগ জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:০৭

আশ্রয় নিতে ভারতে পালিয়ে আসা সাত রোহিঙ্গাকে মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। বৃহস্পতিবার ওই রোহিঙ্গাদের মিয়ানমারের কর্মকর্তাদের হাতে তুলে দেয় ভারতীয় কর্মকর্তারা। একদিনের মাথায় শুক্রবার বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায় ইউএনএইচসিআর। ভারতের ফেরত পাঠানো সাত রোহিঙ্গার ভাগ্য নিয়ে উদ্বেগ জাতিসংঘের

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে আসছে। ২০১২ সাল থেকে অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ করা সাত রোহিঙ্গাকে বাসে করে বৃহস্পতিবার সীমান্তে নিয়ে যায় দেশটির পুলিশ। আসামের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, বৃহস্পতিবার সকালেই এই সাত রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এটি নিয়মমাফিক কর্মকাণ্ড বলেও দাবি করেন তিনি।

শুক্রবার এসব রোহিঙ্গার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা ভারতীয় কর্তৃপক্ষের উদ্দেশে বলেছে, তাদের আইনি সহায়তা উপেক্ষার পাশাপাশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন মূল্যায়নের সুযোগ দেওয়া হয়নি। ফেরত পাঠানো এসব রোহিঙ্গা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে নির্যাতনের শিকার হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন সময় ভারতেও আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা। এখনও দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তবে তাদের নিরাপত্তার জন্য হুমকি দিয়ে আসছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

/জেজে/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম