গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহত শতাধিক

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১২:১২আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১২:১৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। শুক্রবার সীমান্তের বাফার জোন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় দখলদার বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও ১২৬ জন।

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহত শতাধিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের বয়স খুব কম।

তিনি বলেন, দখলদার বাহিনীর গুলিবর্ষণ ও টিয়ারগ্যাসের তাণ্ডবে ১২৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ নারী ও ৩০ শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

গাজা উপত্যকার ওপর থেকে ১১ বছরের ইসরায়েলি অবরোধের অবসান চান ফিলিস্তিনিরা। দখলদার বাহিনীর তাণ্ডবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যেন নিজ ভূখণ্ডে ফিরতে পারেন সেই দাবি জানিয়ে আসছেন তারা।

২০১৮ সালের ৩০ মার্চ ভূমি দিবস উপলক্ষে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে ফিলিস্তিনিদের বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার বাহিনীর হাতে অন্তত ১৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ হাজার মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম