আর্মেনিয়ার আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশি নাট্যকারের নাটক

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১৫:২৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৫:২৯

আর্মেনিয়ার আন্তর্জাতিক একটি অভিনয় শিল্প উৎসবে আমন্ত্রণ পেয়েছে সুইডেনের নাচ ও থিয়েটার কোম্পানি লোট্টা গাহরটন প্রোডাকশন। ইয়েরেভান শহরে আয়োজিত হাই ফেস্ট নামের ওই উৎসবে ওই প্রডাকশন হাউসের কর্ণধার কোরিওগ্রাফার এবং পরিচালক লোট্টা গাহরটন ‘মালালা-অনেকের মধ্যে এক’ নামে একটি নাটক মঞ্চস্থ করবেন। বাংলাদেশি কবি ও নাট্যকার আনিসুর রহমান নাটকটির রচয়িতা। আর্মেনিয়ার আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশি নাট্যকারের নাটক
আর্মেনিয়ার ইন্টারন্যাশনাল হাই ফেস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে অক্টোবরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত। অভিনয় শিল্প ও শিশু অধিকার একটি প্রজেক্টের অংশ হিসেবে সুইডিশ ইনস্টিটিউট ক্রিয়েটিভ ফোর্স প্রোগ্রামের সমর্থনে এই উৎসব আয়োজিত হচ্ছে। বাংলাদেশে জন্ম নেওয়া কবি ও নাট্যকার আনিসুর রহমান তালেবানের গুলিতে আহত হওয়া পাকিস্তানি শিক্ষা-অধিকারকর্মী মালালাকে নিয়ে লিখেছেন, ‘মালালা-অনেকের মধ্যে এক’। এটির পরিচালনা ও কোরিওগ্রাফি সম্পন্ন হয়েছে লোট্টা গাহরটনের হাতে। ২০১৬ সালে প্রথম প্রদর্শিত নাটকটি সুইডেন জুড়ে বিভিন্ন স্কুলে প্রদর্শিত হয়েছে। সুইডেনের স্কুলেও শিশুদের নিয়ে কাজ করছেন লোট্টা গাহরটন। নাটকটিতে দুই দেশের লড়াই একবিন্দুতে এসে মিলেছে।

আনিসুর রহমান

নাটকটির রচয়িতা আনিসুর রহমান বাংলা ও ইংরেজি ভাষা, সাহিত্য, ইতিহাস, সিনেমা ও থিয়েটার নিয়ে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নেওয়া আনিসুরের কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের পত্রপত্রিকায়। ইংরেজি, সুইডিশ, নরওয়েজিয়ান, ড্যানিশ, স্প্যানিশ, সার্বিয়ান ও জর্জিয়ান ভাষায় অনুদিত হয়েছে তার লেখালেখি। বাংলাদেশ, নরওয়ে, জর্জিয়া, সুইডেন, সুইডিশ রেডিও এবং এনআরকে নরওয়েজিয়ান রেডিওর নাটকের জন্যও কাজ করেছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান