ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ১৩:৫১আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৫:১০
image

বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও দ্রুততার সঙ্গে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে বিভিন্ন তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট তাদের সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি। এশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকার শীর্ষে অবস্থান করছে চীন। ভারত ইন্দোনেশিয়া আর জাপান রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে।
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম

ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটিতে। ২০০০ সালে এই সংখ্যা ছিল ১ কোটি।

চীনে ২০০০ সালে যেখানে ২ কোটি ২০ লাখ ব্যবহারকারী ছিল, ২০১৭ সালের শেষ নাগাদ এসে তাদের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ কোটি ২০ লাখে। এদিকে ভারতের ক্ষেত্রে এই ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৬ কোটি ২০ লাখ। চলতি বছরের শেষ নাগাদ তাদের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে দাঁড়াবে বলে আশা তাদের। ইন্দোনেশিয়ায় এক দশক আগেও ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ লাখ। এখন সেই সংখ্যা ১৪ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। জাপানে এখন ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৮০ লাখ।

ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট বলছে, বিশ্বজুড়েই দ্রুততর সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে এশিয়া এক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম