ভারতীয় সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য বিদ্যমান: দিল্লি হাইকোর্ট

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

ভারতীয় সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য বিদ্যমান রয়েছে বলে মনে করেন দেশটির আদালত। সোমবার সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে শুধু নারীদের নিয়োগের সমালোচনা করেছেন দিল্লি হাইকোর্ট। এক পর্যবেক্ষণে এ ধরনের নিয়োগকে ‘লিঙ্গবৈষম্য’ হিসেবে আখ্যায়িত করেছেন আদালত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য বিদ্যমান: দিল্লি হাইকোর্ট

ভারতে সেনাবাহিনীর নার্সিং শাখায় পুরুষদের নিয়োগ দেওয়া হয় না, এমন তথ্যের ভিত্তিতে আদালতের এমন পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি ভিকে রাও।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন আদালত। ২০১৯ সালের ২১ জানুয়ারি এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকারের আইনজীবী এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আদালতের কাছে ছয় মাস সময় চান।

সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানান, পুরুষ নার্স নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রতিটি সেনাঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাদের মতামত নেওয়া হবে। এজন্য তিনি আদালতের কাছে বাড়তি সময় চান। তবে তার দাবি অগ্রাহ্য করে আদালত বলেন, ‘আমরা একটি ডিজিটাল দুনিয়ায় বাস করছি। ভিডিও কনফারেন্সে সবাইকে যুক্ত করে একটি সিদ্ধান্ত নিন।’

দ্য ইন্ডিয়ান প্রফেশনাল নার্সেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভারতে কয়েক হাজার প্রশিক্ষিত ও দক্ষ পুরুষ নার্স রয়েছে। সেনাবাহিনীর নার্সিং কর্পস থেকে তাদের বাদ দেওয়া অযৌক্তিক ও অসাংবিধানিক। এর ফলে তারা তাদের কর্মসংস্থান এবং পেশাগত উন্নয়ন থেকে বঞ্চিত হয়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম