জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির আকস্মিক ‘পদত্যাগ’

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ২০:৪৮আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১০:১৬

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ  করেছেন। মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির আকস্মিক ‘পদত্যাগ’

প্রতিবেদনে বলা হয়, সাউথ ক্যারোলিনার সাবেক এই গভর্নরের আকস্মিক এই পদত্যাগ সবাইকে বিস্মিত করেছে। হোয়াইট হাউস থেকে এখনও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে মঙ্গলবার সকালে ট্রাম্পের সঙ্গে নিকি হ্যালির বৈঠক হয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পান হ্যালি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্রাম্প অবশ্য আগে এক টুইটে জানিয়েছিলেন যে, বড় এক সংবাদ আসছে। হ্যালির টুইটার প্রোফাইলেও তার জাতিসংঘ দূত হিসেবে পরিচয় মুছে ফেলা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিছুটা বিবাদে জড়িয়ে পড়েন হ্যালি। হোয়াইট হাউসের বাণিজ্য পরামর্শক ল্যারি কুডলো বলেছিলেন, হ্যালি তার  স্থান থেকে বাইরে চলে গেছেন। এজন্য একটু দ্বিধা তৈরি হয়েছে। জবাবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে হ্যালি বলেছিলেন, ‘সম্মান রেখে বলছি, আমি কোনও দ্বিধায় নেই।’

হ্যালির পরিবার ভারতীয় অভিবাসী। নির্বাচনি প্রচারণার সময় থেকেই ট্রাম্পের সমালোচনা করে আসছিলেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বর হ্যালি বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগগুলো আমলে নেওয়া উচিত।

একটা সময় হ্যালি বলেছিলেন, ট্রাম্পের বেফাঁস মন্তব্যের কারণে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

/এমএইচ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের