নতুন কর আরোপ ও সম্পত্তি বিক্রি করে ঋণ শোধের ইঙ্গিত মাহাথিরের

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ০০:৪৪আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০০:৫০

সরকারি ঋণ পরিশোধ করতে নতুন কর আরোপ ও ভূমির মতো মূল্যবান সম্পদ বিক্রির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমবিডি) রাষ্ট্রীয় তহবিলসহ বিভিন্ন খাতে বিপুল ঋণ নেওয়ার জন্য আগের প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রশাসনকে দায়ী করে আসছেন মাহাথির। ওয়ানএমবিডি তহবিলে দুর্নীতির অভিযোগে নাজিবের বিচার চালানোর মধ্যে মঙ্গলবার কুয়ালালামপুরে এক বিনিয়োগ সম্মেলনে সরকারি ঋণ পরিশোধে উদ্যোগের কথা জানান মাহাথির।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামী ২ নভেম্বর ২০১৯ সালের বাজেট ঘোষণা করবে নতুন সরকার। ওই বাজেটে নতুন আর্থিক লক্ষ্যমাত্রা নির্ধারণের আশা করা হচ্ছে। নতুন কর আরোপ ও সম্পত্তি বিক্রি করে ঋণ শোধের ইঙ্গিত মাহাথিরের

গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে নাজিবকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির। শপথ নেওয়ার পরই সাবেক প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে ওয়ানএমবিডিতহবিল আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দেন। বিশ্বের বিভিন্ন দেশে সেই তদন্ত চলছে। আগের প্রশাসনের বিপুল ঋণ নেওয়ার সমালোচনা করে আসছেন মাহাথির। মঙ্গলবারের বিনিয়োগ সম্মেলনে মাহাথিরের সরকারের অর্থমন্ত্রী লিম গুয়ান ইং বলেছেন, আগের প্রশাসনের নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা স্বল্প মেয়াদে এতটাই অবাস্তবসম্মত যে বর্তমান সরকারের তা বহাল রাখা বোকামির কাজ হবে।

মঙ্গলবারের সম্মেলনে মাহাথির বলেন, ‘ঋণ পরিশোধ করতে আমরা নতুন কর আরোপ করতে পারি। আর অন্য যেটা করতে পারি তা হলো সম্পত্তি বিক্রি করা। এছাড়াও ঋণ পরিশোধের তহবিল সংগ্রহে আমরা আমাদের কয়েকটি মূল্যবান সম্পত্তি বিক্রি করতে পারি...জমি তার মধ্যে একটা’। তবে কোন কোন সম্পত্তি বিক্রি করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত মাসে দেশটির অর্থমন্ত্রী লিম গুয়ান ইং জানিয়েছিলেন স্বল্প মেয়াদে আর্থিক প্রয়োজন মেটাতে মালয়েশিয়া নতুন ঋণ মঞ্জুর ও সম্পত্তি বিক্রির বিষয় বিবেচনা করতে পারে।

আগের বছর তিন শতাংশ রাজস্ব ঘাটতি হলেও মালয়েশিয়ার নতুন সরকারের ধারণা এই বছর এর পরিমাণ দাঁড়াবে ২ দশমিক ৮ শতাংশ। গত জুনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী লিম দাবি করেছিলেন রাজস্ব ঘাটতি এর চেয়ে কমানো চ্যালেঞ্জিং হবে।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম