ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জন নিহত

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১০:০৮আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৩:০২

ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জন নিহত

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্নৌ থেকে ৭৭ কিলোমিটার উত্তরে হরচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করনের খবরে বলা হয়, বুধবার ভোর ৬টার দিকে পশ্চিমবঙ্গের মালদহ থেকে রাজধানী দিল্লিগামী ট্রেনটির রায়বরেলির হরচন্দ্রপুরে কাছে দুর্ঘটনার শিকার হয়।  মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস বা ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ৪৫ জন আহত হয়েছেন। এছাড়া উল্টে পড়া বগিগুলোতে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জন নিহত

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ট্রেনটি উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা সেখানে কাজ করছে। এই দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম