যুক্তরাজ্যে আত্মহত্যা প্রতিরোধে মন্ত্রী নিয়োগ

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১৫:৪৬আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৫:৪৮

যুক্তরাজ্যে প্রতিবছর ৪ হাজার ৫শ মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। বিপুল সংখ্যক মানুষের এই মৃত্যু ঠেকাতে মন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। প্রধানমন্ত্রী থেরেসা মে স্বাস্থ্যমন্ত্রী জ্যাকি প্রাইসকে নতুন এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। বিশ্বে এটাই প্রথম আত্মহত্যা প্রতিরোধে মন্ত্রী নিয়োগের ঘটনা।

থেরেসা মে বিশ্বের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে লন্ডনে সম্মিলিত হয়েছেন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধি। এমন সময় দেশটির পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে মন্ত্রী নিয়োগের ঘোষণা এলো। মন্ত্রী নিয়োগের পাশাপাশি বিনামূল্যে মানসিক চিকিৎসা  সেবা দিতে অর্থও বরাদ্দ করেছে থেরেসা মে’র সরকার। মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া অলাভজনক এক সংগঠনকে ১৮ মিলিয়ন পাউন্ড অর্থ বরাদ্দ দিয়েছে সরকার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ কোটি টাকার সমান। আগামি চার বছর ওই অর্থে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা দেবে ওই সংগঠন।

২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে কম বয়সীদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে ৬৭ ভাগ। থেরেসা মে’র সরকার প্রতিশ্রুতি দিয়েছে, মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে নতুন টিম গঠন করে স্কুলে স্কুলে পাঠানো হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের মানসিক অবস্থার উন্নয়নে পরামর্শ দেবে তারা।

মে বলেছেন, ‘যে বাস্তবতা নীরবে মানুষকে ভোগান্তির মধ্যে রাখে আর আত্মহত্যার প্ররোচণা দেয়, আমরা সেই বাস্তবতার অবসান ঘটাতে চাই।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক