আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম কারণ আটক মার্কিন ধর্মযাজককে গৃহবন্দিত্ব থেকে মুক্তির আদেশ দিয়েছি তুরস্কের একটি আদালত। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে আটক হয়েছিলেন অ্যান্ড্রু ব্রানসন নামের ওই ধর্মযাজক। সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে কারাদণ্ড দেয় তুরস্কের আদালত। তবে আদালতের নির্দেশে তাকে কারাবন্দি না রেখে গৃহবন্দি রাখা হয়েছিল। গুপ্তচরবৃত্তির অবিযোগ অস্বীকার করে আসছেন ব্রানসন, এই অভিযোগ প্রমাণ হলে ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।
দীর্ঘ সময় ধরে তুরস্কে বসবাস করছেন ব্রানসন। স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে ইজমিরের একটি চার্চে কাজ করেন তিনি। তুর্কি কর্তৃপক্ষ তার পক্ষে বেআইনি সংগঠন কুর্দিস্থান ওয়ার্কাস পার্টির (পিকেকে) গুলেনিস্ট মুভমেন্টের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনে। এই গ্রুপটিই ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার চালিয়েছিল বলে দাবি তুরস্কের।
ব্রানসনকে আটকের পর দুই ন্যাটো মিত্র ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করে। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে দুই বছর আগের ওই অভ্যুত্থান চেষ্টার জন্য ২০ জন মার্কিন নাগরিককে অভিযুক্ত করেছে তুরস্ক। ব্রানসন তাদেরই একজন। ওই অভ্যুত্থান চেষ্টার পর রজব তাইয়্যেব এরদোয়ানের সরকার ৫০ হাজারেরও বেশি মানুষকে আটক করেছে।







