‘প্রধানমন্ত্রী মোদি ভগবান বিষ্ণুর একাদশতম অবতার’

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৮, ১০:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১০:৩৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভগবান বিষ্ণুর ‘একাদশতম’ অবতার বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র বিজেপি’র মুখপাত্র অভধুত ওয়াঘ। শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভগবান বিষ্ণুর একাদশতম অবতার।’ পরে এক মারাঠি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশ ধন্য যে আমরা ভগবানের মতো একজন নেতা পেয়েছি। তার নাম নরেন্দ্র মোদি।’

নরেন্দ্র মোদি বিজেপি মুখপাত্রের এমন বক্তব্যের সমালোচনা করেছে বিরোধীরা। মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লোনধে বলেন, এর মাধ্যমে ভগবান বিষ্ণুকে অপমান করা হয়েছে। তিনি বলেন, ‘এটা হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি ফিরে পাওয়ার একটা চাল। আমার মনে হয় না এই ধরণের মন্তব্যকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়ার কোনও দরকার আছে। এই মন্তব্য বরং বিজেপির নিম্নমানের সংস্কৃতির পরিচয় দিচ্ছে।’

এনসিপি বিধায়ক জীতেন্দ্র আওহাদও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘বিজেপি মুখপাত্র ওয়াঘ মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত ও প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজে বীরমাতা জীজাবাঈ টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। আমার মনে হয়, ওনার ডিগ্রি যাচাই করে দেখা উচিত সেটা সঠিক কিনা। তার মতো রাজনীতিবিদের কাছে এই ধরণের কথা আশা করা যায় না।’ সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি